1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

ঘরে বসে রূপচর্চা ভালো, কিন্তু ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে বিশেষজ্ঞের ছোঁয়াই সেরা।

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর থানার ১৩ নম্বর লাবসা  ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজনগর (হাড় কাটা) এলাকায় একটি চারা মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন মালিক মোহাম্মদ নাজমুল ইসলাম (৩৮), পিতা মৃত আমির আলী সরদার, গ্রাম শিবনগর, ডাকঘর রাজনগর, জেলা সাতক্ষীরা।

রবিবার (২৬ এপ্রিল) সকালে পুকুরে গিয়ে মৃত মাছ ভেসে থাকতে দেখেন তিনি। নাজমুল ইসলাম জানান, তার কারও সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধ নেই। এরপরও কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি বুঝতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী, পুকুরটিতে আনুমানিক ৪৫ থেকে ৬০ হাজার টাকার চারা মাছ ছিল, যার প্রায় সবই নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, তার দুটি পুকুরের মধ্যে একটিতে বিষ প্রয়োগ করা হয়েছে, অন্যটি এখনো অক্ষত রয়েছে। তবে সেটি নিয়েও তিনি আতঙ্কে রয়েছেন। এ ঘটনায় তিনি চরম দুশ্চিন্তার মধ্যে আছেন এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

একজন দরিদ্র মৎস্য খামারি হিসেবে এ ক্ষতি তার জীবিকা নির্বাহে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com