1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ঘাটাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২২ জন আহত

রিমল তালুকদার মাল্টিমিডিয়া রিপোর্টার, টাঙ্গাইল
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে ঢাকাগামী বিনিময় পরিবহন ও ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট ২২ জন আহত হয়েছেন।

শনিবার(২৭) সকালে সংঘটিত দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর মধ্যে ১১ জনকে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১০ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com