1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী

ঘোড়াঘাটের সরকারি ভিজিএফ’র ৩০ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে 25 বস্তা ও পালশা ইউনিয়ন পরিষদের সামনে থেকে পাঁচ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চালগুলো কয়েকটি মাদ্রাসা এতিমখানা সহ দুস্থদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার দুপুর ১২ টার দিকে চালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। এলাকাবাসী জানান সামনে ঈদ উপলক্ষে দুস্ত ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ চলছিল।এলাকার কিছু  অসাধু ব্যবসায়ী ওই চাল গুলো কেনার জন্য কয়েকজন লোককে নিয়োগ করেন।বিতরণ করা  চাল কিনে মজুদের অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে সেখানে পৌঁছে মানবিক সহায়তার সরকারি কর্মসূচির 30 কেজি ওজনের ৩০ বস্তা চাল জব্দ করেন। ততক্ষণে মজুদ কারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, পরে পরিত্যক্ত অবস্থায় চাল গুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বিতরণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যাই সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ৩০ বস্তা চাল জব্দ করি তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা যায়নি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com