1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

চকরিয়ায় বাসের সাথে লেগুনার সংঘর্ষে নিহত ৪

মোহাম্মদ সেলিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়ার উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হারবাং এলাকায় মোজাফফর আহমদে ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (৪৫), মোস্তাক আহমেদের ছেলে রিদুয়ান (৩৫), আবদুর রশিদের ছেলে আবু বক্কর (৩৩) ও বাদশা মিয়ার ছেলে জয়নাল (৩০)। তারা সবাই বিল্ডিংয়ের ঢালাইয়ের শ্রমিক।
স্থানীয়রা জানিয়েছে, গাজীপুর থেকে আসা একটি পিকনিকের বাস হারবাং ইউনিয়নের সিটি গেটের কলাবাগান এলাকায় পৌঁছালে শ্রমিকবাহী একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ১০ থেকে ১২ জন শ্রমিক। ফায়ার সার্ভিসের লোকজন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান চারজনকে মৃত ঘোষণা করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অপারেশন অফিসার খোকন কান্তি রোদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে এবং আইনি পদক্ষেপের ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com