1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ: ২৪ ঘণ্টায় দুই খুনি গ্রেফতার ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার শ্রী শ্রী লোকনাথ – রামঠাকুর সেবাশ্রমের বাসন্তী পুজা ২৪ মার্চ থেকে শুরু কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ হয়েছে। ১০ কেজি করে জন প্রতি দেয়া হয়েছে এই চাল। যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব প্রত্যাহার ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ নওগাঁয় মামার বাড়িতে শুভ্র দেব পার্থর সপ্তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: সখীপুর–বাসাইল পেল প্রথম মন্ত্রী চাঁদপুরে ‘কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইনিং’-কে ৩০ হাজার টাকা জরিমানা চাঁদপুরের প্রতিটি বাড়ির আঙ্গিনা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

চট্টগ্রামের ১৬ আসনে ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয়

মো. হামিদুর রহমান সাকিল
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাকি ২টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ ফলাফলে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. হেলাল উদ্দিন বিজয়ী হয়েছেন।
এছাড়া চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী বিজয় অর্জন করেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে জসিম উদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মো. জহিরুল ইসলাম (বেসরকারিভাবে) নির্বাচিত হয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com