1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

চাঁদের গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নারী নিহত

রিটন কুমার নাথ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে
শনিবার ২০ জানুয়ারি সকালে বান্দরবানের রুমার বগালেক সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হয়েছে। এবং আহত হয়েছে প্রায় ১০জন। জানা যায় সকালে কেউক্রাড়াডং থেকে বগালেক আসার পথে দার্জিলিং পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকরা হলেন ফিরোজ খাতুন (৫০)ও কলেজ পড়ুয়া জয়নব (২৪)তারা দুজনই ঢাকার বাসিন্দা বলে জানা যায়।
তথ্যসূত্রে জানা যায়, ঢাকা থেকে বেড়াতে আসা ৫০ জনের একটি গ্রুপ চারটি চাঁদের গাড়ি নিয়ে শুক্রবার ১৯ শে জানুয়ারি রুমার কেওক্রাড়াডং এলাকায় ভ্রমণে যায়। সেখানে রাত্রি যাপন করে শনিবার ২০ জানুয়ারি সকালে বগা লেক  ফেরার পথে দার্জিলিংপাড়া পৌঁছালে ঢালু  রাস্তায় নামার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় । এ সময় ঘটনাস্থলে  দুইজন প্রাণ হারায় এবং আহত হয় প্রায় ১০ জন। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত  ডাক্তার আহতদের বান্দরবান সদর হাসপাতালে রেফার  করে।রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ও আহতদের দুজনের নাম জানলেও তাদের এখনো  কোন পরিচয়  পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com