1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক নির্যাতনঃ নাচোলে সাংবাদিকদের প্রতিবাদ সভা

মোঃ হেলাল উদ্দীন
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সেক্রেটারি শহিদুল ইসলাম, এসোসিয়েশন ক্লাবের সভাপতি শাকিল রেজা ও সেক্রেটারি মনিরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটি ক্লাবের সভাপতি ইব্রাহিম ও সেক্রেটারি একেএম জিলানী, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন এবং নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
​গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে চা পানের সময় এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে একদল দুর্বৃত্ত মদ্যপ অবস্থায় সাধারণ মানুষকে গালিগালাজ করছিল। সাংবাদিক তারেক আজিজ ও তারেক রহমান এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে চালানো এই হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হন। হামলাকারীরা তাঁদের ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগে জানা গেছে।
​প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে হামলার শিকার হতে হয় এবং পুলিশ যদি দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক।” বক্তারা আরও অভিযোগ করেন যে, হামলার মূল হোতা রাব্বির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকলেও সে এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
​সভায় সাংবাদিকরা প্রশাসনের প্রতি ৩ দফা দাবি পেশ করেন, ১. হামলার প্রকৃত কারণ উদঘাটন করে প্রধান আসামি রাব্বিসহ সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ২. সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিত করতে হবে। ৩. হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হাত তোলার সাহস না পায়।
​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ  মূল আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com