1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন

‘চিরকুট ‘ লিখে স্বামীর আত্নহত্যা

সাজেদুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় স্ত্রীর পরকীয়া সইতে না পেরে শ্বশুর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে  মোস্তফা কামাল (৪২) নামের এক ব্যাক্তি আত্নহত্যা করেছে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফলদা ঘোনাপাড়ায় শ্বশুর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোস্তফা কামাল  (৪২) ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামের আমির আলীর ছেলে। সে সবজি ব্যবসায়ী ছিলেন।
পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করেছে। মরদেহের পকেটে একটি ‘চিরকুট’ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা কামালের স্ত্রী রুনা খাতুনকে থানায় আনা হয়েছে।
স্থানীয়রা জানায়, মোস্তফা কামাল ও স্ত্রী রুনা খাতুনের ঘরে দুই ছেলে মেয়ে রয়েছে। স্ত্রী পরকীয়ায় আসক্ত হওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এতে মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে শ্বশুর বাড়িতে এসে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।
মোস্তফা কামালের বড় ভাই সাজেদুল করিম জানান, পরকীয়া নিয়ে ওদের মধ্যে ঝগড়া প্রায় লেগেই থাকতো। যে কারণে কামাল হতাশগ্রস্থ হয়ে তার স্ত্রীর ওড়না গলায় পেঁছিয়ে ফাঁস দিতে পারে বলে ধারণা করছি।
ফলদা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক জানান, গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্ বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে স্ত্রীর পরকীয়া করার বিষয়টি লেখা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com