1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

চিরিরবন্দরে জমা-জমি বিরোধের জেরে দুইজনকে হত‍্যা।

আফছার আলী খান , চিরিরবন্দর-সংবাদদাতা (দিনাজপুর) | 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৈত্রিক জমি ভাগাভাগিকে কেন্দ্র করে দুই স্ত্রীর পরিবারের মধ্যে বিরোধের জেরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বিতীয় পক্ষের দুই ছেলের ধারালো অস্ত্রের আঘাতে তাদের বাবা ও সৎ বড় ভাই নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ মে) আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বর্তমানে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহতরা হলেন: ওই গ্রামের বাসিন্দা মো: শহিদুল ইসলাম দুলু (৬০) এবং তার প্রথম পক্ষের বড় ছেলে মো: জয়নাল আবেদীন (৩৫)।
ঘটনার বিবরণ:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রীর পরিবারের মধ্যে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে শহিদুল ইসলাম তার বড় ছেলে জয়নালকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে ভুট্টা তুলতে যান। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে মো: সাদিকুল (৩০) ও মো: সাকিব হোসেন (২০) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে বাবা ও বড় ভাইকে রক্তাক্ত জখম করে।
হামলায় ঘটনাস্থলেই পিতা শহিদুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বড় ছেলে জয়নালকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত দুই ভাই ও তাদের সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য:
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com