1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

চিরিরবন্দরে বর্তমান সময়ে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবি পার্টির সভা অনুষ্ঠিত

আফছার আলী খান
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

আফছার আলী খান , চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির উদ্যোগে বর্তমান সময়ে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবি পার্টির করণীয় শীর্ষক সভা, কমিটি গঠন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মাঝাপাড়ায় আলোচনা
সভা, কমিটি গঠন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবি পার্টির চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে আয়োজিত সভায় উপজেলা আহ্বায়ক মো. আনিছুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এবি পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে এবি পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও এবি শ্রমিক পার্টির সমন্বয়ক মোছা. আজিজা সুলতানা এবং অন্যান্যের মধ্যে চিরিরবন্দর উপজেলার যুগ্ম আহ্বায়ক আসাদুল হক সরকার, মো. আফসার আলী,
সদস্য সচিব মো. সাখাওয়াত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
সভা শেষে আব্দুলপুর ইউনিয়নের এবি পার্টির একটি কমিটি গঠন করা হয় এবং সদ্য যোগদানকৃতদের বরণ করে নেয়া হয়।
একইদিন সকালে উপজেলার ভিয়াইল ইউনিয়নের সুরইল গ্রামে এবি পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও এবি শ্রমিক পার্টির সমন্বয়ক মোছা. আজিজা সুলতানা শতাধিক শীর্তাত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com