1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে : মাহ্দী আমিন বিএনপি মহাসচিব পদে আলোচনায় রুহুল কবির রিজভী خطوات سهلة لتبدأ اللعب في كازينو 1xBet مصر: دليلك الشامل মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী ইংরেজি ও গণিত বিষয়ের কারণে ফেলের হার বাড়িয়ে দেয়: ঢাকা বোর্ডের চেয়ারম্যান মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল রাশিয়াকে আরও ৫০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি জুলাই গণঅভ্যুত্থান: কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ, ওবায়দুল কাদেরকে আরাফাত সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশি: ১৩ জনই নওগাঁর ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা এসএনসিসি’তে রদবদল

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, রোববার আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা। এ সময় বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে ওই তিনজন সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

বিজিবির অবস্থান টের পেয়ে ভোর ৫টা ২০ মিনিটের দিকে ওই তিনজন ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত পিলার বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, তাদের তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com