1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

চুরির অভিযোগের ছয় ঘণ্টার মধ্যে পেশাদার চোর গ্রেফতার, উদ্ধার অটোরিকশা

অহিদুল ইসলাম ‌(মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে
চুরির অভিযোগ প্রাপ্তির মাত্র ছয় ঘণ্টার মধ্যেই পেশাদার চোর গ্রেফতারসহ চুরি হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সিরাজদিখান থানায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সুপার মুন্সীগঞ্জ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সিরাজদিখান থানার একটি চৌকস টিম চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে।
অভিযানকালে সিরাজদিখান থানাসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন পেশাদার চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেখানো মতে লৌহজং উপজেলার কালপাড়া এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি ব্যাটারিসহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১) সিফাত শেখ (২৩)
পিতা: আব্দুর মজিদ শেখ
গ্রাম: দেবীপুর
থানা: সিরাজদিখান
২) মামুন দেওয়ান (২২)
পিতা: মৃত আঃ জব্বার
গ্রাম: কালরাড়া
থানা: লৌহজং
উভয়ের জেলা: মুন্সীগঞ্জ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com