1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময় ভোলার – লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল

চৌগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৭০৬ বার পড়া হয়েছে

জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে যশোরের চৌগাছায় দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্তরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাস চন্দ্র, সহকারী প্রোগ্রামার আশরাফুল হক, শিক্ষক নাসির উদ্দীন, ফারুক আহম্মেদসহ শিক্ষার্থীরা। মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল নিয়ে তাদের উদ্ভাবন উপস্থাপন করে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এবিসিডি কলেজ, চৌগাছা সরকারী কলেজ, এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, হাজী মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়, পাতিবিলা হাজীশাহাজাহান মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়, ছাড়া মাধ্যমিক বিদ্যালয়। উদ্বোধন শেষে নির্বাহী কর্মকর্তা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। একই সাথে প্রদর্শিত উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথাবলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com