1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল

ছত্রাকাক্রান্ত রুটি ও বাসি খাবার মজুদ, পটুয়াখালীর ‘চাই পাই’ ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা

মোঃ আবদুর রহিম মেহেদী, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
পটুয়াখালী শহরে অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যসামগ্রী মজুদ রাখার অভিযোগে ‘চাই পাই’ নামের একটি ফাস্টফুড রেস্তোরাঁকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের তিতাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় খাদ্যের স্বাস্থ্যগত ও গুণগত মান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানকালে ‘চাই পাই’ ফাস্টফুড রেস্তোরাঁয় পচা ও ছত্রাকাক্রান্ত পিৎজা, বার্গার এবং রুটি মজুদ অবস্থায় পাওয়া যায়। এছাড়া বাসি মেয়োনিজও সংরক্ষণ করে রাখা হয়েছিল। এসব খাদ্যসামগ্রী জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় ভ্রাম্যমান আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং ভবিষ্যতে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে রেস্তোরাঁটি সিলগালা করা হয়।
এ সময় হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com