1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে তিন দিন নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কেন্দুয়ায় যোগ দিয়েই নতুন ইউএনও সানজিদা চৌধুরী: ‘প্রশাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই’ হামে আক্রান্ত মৃত শিশুদের ৮২ শতাংশই পূর্ণাঙ্গ বুকের দুধ পায়নি কাউখালীতে সেরা তিন মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিবচরের যুবক নিহত শিক্ষার আলো ছড়িয়ে অমর হয়ে আছেন মফিজ উদ্দিন তালুকদার ফরিদপুরে জমকালো আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কসবায় শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সেমিনার ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক

জকিগঞ্জে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ জন

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সোমবার (০৪ মার্চ) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের দুধেরচক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুধেরচক গ্রামের আব্দুল জলিল জলু, মশিউর রহমান, আবুল কালাম কালা’র সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা খায়রুল ইসলাম, মাসুক আহমদ ও ফখরুল ইসলামের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে খায়রুল ইসলামের পক্ষের লোকজনের নতুন ঘরের নির্মাণ কাজে বাঁধা প্রদন করেন আব্দুল জলিল জলু’র পরিবার।এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। বর্তমানে উভয় পক্ষের ৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।খায়রুল ইসলাম বলেন, আমার জায়গায় আমি ঘর নির্মাণ করছি। হঠাৎ করে আব্দুল জলিল জলু লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা ও ভাঙচুর শুরু করে। একপর্যায়ে গবাদিপশুর খড়ের ঘরে আগুন লাগিয়ে দে। এসময় তাদের পরিকল্পিত হামলায় আমার স্ত্রী ফারজানা বেগম ও ছোট ভায়ের স্ত্রী আমিনা বেগম মিনাকে গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে আব্দুল জলিল জলু বলেন, আমাদের জায়গায় ঘর নির্মাণ করতে চাইলে তাদের নিষেধ করলে তারা লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। এবং ফুলতলী সাহেব বাড়ি থেকে দেওয়া আমার এক বিধবা বোনের ঘর ভাঙচুর করে। এসময় তাদের হামলায় বিধবা বোনসহ আমাদের ৩ জন আহত হয়েছে। বর্তমানে আমার বোন জহুরা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এ ব্যাপারে উভয়ে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেন।জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষ লিখত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com