নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১৯৭৫ সালে নির্মিত ৫০ শয্যার ভবনটির নির্ধারিত আয়ুষ্কাল ২০২৫ সালে শেষ হয়েছে।
ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে প্লাস্টার এবং কোথাও কোথাও রড বের হয়ে গেছে। ফলে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে চিকিৎসাসেবা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ অংশের সংস্কারকাজ চলছে। পাশাপাশি নতুন ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।