সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ বাজার ইউ/পি এর অন্তরগত।
ইছগাও হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) দারুল হাদিস (টাইটেল ) মহিলা মাদ্রাসার ময়দানে আজ শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ খতমে বুখারী ও দোয়া মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন ওলী ইবনে ওলী হযরতুল আল্লামা ওলীউর রহমান বরুনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বুখারীর দরস প্রদান করেন জগন্নাথপুর উপজেলার
সৈয়দপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওঃ আবদুর রাজ্জাক সাহেব।
আরো নসিহত পেশ করেন হযরত মাওঃ মাহমুদুল হাসান সাহেব, হযরত মাওঃ আলী আহমদ সাহেব।
এ ছাড়া আরো দেশ বরণ্য উলামায়ে কেরাম নসিহত পেশ করেন।
এ সময় মাদ্রাসার ছাত্র অবিভাবক সহ ও অত্র এলাকার তাওহিদী জনতা উপস্থিত ছিলেন।