1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

জমিজমা নিয়ে বিরোধে উত্তেজনা, সাংবাদিকের ওপর হামলার চেষ্টা

সিয়াম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার এক এলাকায় সাইফুল সরদার ও সমীর বেপারীর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান জমি নিয়ে বিরোধের জেরে ঘটনাস্থলে তদন্তে যান তহসিলদার।

তদন্ত চলাকালীন সময়ে “মর্নিং পোস্ট” পত্রিকার এক সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের চেষ্টা করেন। এ সময় তৃতীয় পক্ষ হিসেবে উপস্থিত আব্দুল লতিফ সরদার, যিনি মালিখালি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, সমীর বেপারীর পক্ষ নিয়ে সাইফুল সরদারের ওপর লাঠি নিয়ে হামলার উদ্দেশ্যে তেড়ে আসেন।
সাংবাদিক ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে আব্দুল লতিফ সরদার তার ওপরও চড়াও হন। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় সাংবাদিককে মারধরেরও চেষ্টা করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমির মূল মালিক পূর্বে উভয় পক্ষের কাছেই জমি বিক্রি করেন। তবে সাইফুল সরদারের কাছে আগে দলিল হস্তান্তর করা হয়। পরে জমির মালিক বিদেশে চলে গেলে সমীর বেপারী জমির মালিকানা দাবি করেন।
বর্তমানে উভয় পক্ষের কাছেই কিছু কাগজপত্র থাকলেও, স্থানীয়দের দাবি অনুযায়ী সাইফুল সরদারের কাছেই বৈধ দলিল রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই বিরোধ ক্রমেই তীব্র আকার ধারণ করছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com