1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

জয়পুরহাটের দুইটি (৩৪,৩৫) আসনে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৭

গোলাম রব্বানী    
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি সংসদীয় আসনে দাখিলকৃত ১৪টি মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ এবং ৭টি বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই-বাছাই শেষে এই ফলাফল ঘোষণা করেন।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে ৮ জন এবং জয়পুরহাট-২ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

 

জয়পুরহাট-১ আসনে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন: মাসুদ রানা প্রধান (বিএনপি), ফজলুর রহমান সাঈদ (জামায়াতে ইসলামী), মো. ওয়াজেদ পারভেজ (বাসদ), তৌফিকা দেওয়ান (বাসদ-মার্কসবাদী)।

 

কাগজপত্রে ত্রুটি থাকায় এই আসনে যাদের মনোনয়ন বাতিল হয়েছে: স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা ও জালাল উদ্দীন মণ্ডল, মাওলানা আনোয়ার হোসেন (খেলাফতে মজলিস) এবং সুলতান মো. সামসুজ্জামান (এবি পার্টি)।

 

জয়পুরহাট-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন:

আব্দুল বারী (বিএনপি), রাশেদুল আলম সবুজ (জামায়াতে ইসলামী), ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা (স্বতন্ত্র)।

 

নথিপত্রে ত্রুটি থাকায় যাদের মনোনয়ন বাতিল হয়েছে: স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী ও আমিনুল ইসলাম এবং এস এ জাহিদ (এবি পার্টি)।

 

রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com