1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি বলেছেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশের ক্ষতি করেছে৷

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি বলেছেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশের ক্ষতি করছে। এর সাথে সাথে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে সাধারণ মানুষ থাকছে না, খেটে খাওয়া মানুষ থাকছে না। মানুষ তাদের কর্মকাণ্ডে কষ্ট পাচ্ছে। শনিবার (৩০ ডিসেম্বর) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। শনিবার (৩০ ডিসেম্বর) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
তাজউদ্দীন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি বলেন, যারা জনগণের সাথে থাকে না, জনগণ থেকে দূরে থাকে, তাদেরকে জনগণ ভালো দৃষ্টিতে দেখে না। মানুষ সব শেষে শান্তি চায়। এ শান্তিটার জন্য জনগণ নির্বাচনি কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। তারা ভোট দিতে চায়।
বিএনপি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশের ক্ষতি করছে: রিমি
বিএনপি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশের ক্ষতি করছে: রিমি বলেছেন যে বি ত্রন পি ত্রতদিন যে ক্ষতি করেছে তা
জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি বলেছেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশের ক্ষতি করছে। এর সাথে সাথে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে সাধারণ মানুষ থাকছে না, খেটে খাওয়া মানুষ থাকছে না। মানুষ তাদের কর্মকাণ্ডে কষ্ট পাচ্ছে।
শনিবার (৩০ ডিসেম্বর) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
তাজউদ্দীন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি বলেন, যারা জনগণের সাথে থাকে না, জনগণ থেকে দূরে থাকে, তাদেরকে জনগণ ভালো দৃষ্টিতে দেখে না। মানুষ সব শেষে শান্তি চায়। এ শান্তিটার জন্য জনগণ নির্বাচনি কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। তারা ভোট দিতে চায়।
তিনি বলেন, কাপাসিয়ায় উপজেলায় সবচেয়ে বড় যে কাজটা করেছি, সেটা ২০১৭ সাল থেকে গবেষণা করে একটি সার্ভে করা। সরকারি ব্যবস্থাপনায় এ তথ্য আপডেট করা হচ্ছে। এখন পর্যন্ত এ উপজেলায় ২৯ হাজারের বেশি গর্ভবতী নারী আছে। কাপাসিয়া দেশের একমাত্র উপজেলা, যেখানে মাতৃমৃত্যুর হার শূন্য। জাতিসংঘের ইউএনএফপিএ বেস্ট প্র্যাকটিস হিসেবে ঘোষণা করেছে এবং ২০২১ সালে তাদের ওয়েবসাইটে ‘শূন্য মাতৃমৃত্যুর হারের ক্ষেত্রে কাপাসিয়াকে মডেল ঘোষণা করেছে। তৃতীয় বিশ্বের অন্য দেশ এটি গ্রহণ করতে পারে। মুজিববর্ষে স্বাস্থ্যমন্ত্রী কাপাসিয়া ভ্রমণ করে দেশের আরও ১০০টি উপজেলায় এ মডেল গ্রহণ করতে চেয়েছেন। কিছু কিছু উপজেলায় সেটি শুরু হয়েছে। কাপাসিয়া উপজেলার সকল নাগরিক সরাসরি ফোনে কল এবং এসএমএস করে যোগাযোগ করতে পারেন।
আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, কাপাসিয়ায় আগে দেখতাম, বিদেশে গিয়ে মানুষ কর্মদক্ষ না হলে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পেত, কর্মদক্ষ হলে সেখানে ৮০ থেকে ১ লাখ টাকা বেতন পাচ্ছে। আমরা বর্তমান সরকারের প্রথম পর্যায়ের উদ্যোগে ২০১৬ সালে একটা টেকনিক্যাল ট্রেইনিং সেন্টার করেছি। সরকারি কারিগরি স্কুল ও কলেজ এবং নার্সিং কলেজ করেছি। সেখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা দেশে-বিদেশে কাজ করছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com