1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

জাবির সড়ক ও দেয়ালে ‘গুপ্ত’ গ্রাফিতি অঙ্কন

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও দেয়ালে ‘গুপ্ত’ গ্রাফিতি এঁকে চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলার সড়ক, শহীদ সালাম-বরকত হল, সমাজবিজ্ঞান অনুষদের সামনে, টিএসসি সংলগ্ন দেয়াল এবং পরিবহন এলাকার বিভিন্ন স্থানে এ গ্রাফিতি আঁকা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সিটি কলেজে একটি দেয়াল লিখনে থাকা ‘ছাত্র’ শব্দটি মুছে সেখানে ‘গুপ্ত’ শব্দটি লেখাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে এতে কয়েকজন আহত হন।

গ্রাফিতি কর্মসূচিতে অংশ নেওয়া মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী হাসান বলেন, বিভিন্ন ক্যাম্পাসে আজ যাদের আমরা শিবির হিসেবে দেখছি, তাদের অনেকেই অতীতে কোনো না কোনোভাবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। এখন সেই বিষয়টি উত্থাপন করা হলে,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উল্টো একই ফ্যাসিবাদী কৌশলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালানোর ঘটনা দেখা যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষাঙ্গন কখনোই সহিংসতা বা গোপন রাজনৈতিক এজেন্ডার ক্ষেত্র হতে পারে না। অতীতের সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসকে গুপ্ত রাজনীতি ও দখলদারিত্বমুক্ত করতে হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সুস্থ, সহনশীল ও গণতান্ত্রিক ধারার রাজনীতি প্রতিষ্ঠাই হোক আমাদের লক্ষ্য।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির মোহাম্মদ বাবর বলেন, শিবিরের গুপ্ত রাজনৈতিক কর্মকাণ্ড একটি প্রতিষ্ঠিত বাস্তবতা।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ শব্দসংবলিত দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে জাবি ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও এলাকায় এ গ্রাফিতি কর্মসূচি পালন করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com