1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

জামায়াতের আমীর ও সেক্রেটারি জেনারেলের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন

Md Necar Uddin
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
এটিএম আজহার সাহেবের সঙ্গে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বয়সের ব্যবধান প্রায় এগারো বছরের। দুজন এসেছেন দেশের দুই ভিন্ন জনপদ থেকে। একজন রংপুরের বদরগঞ্জ থেকে, অপরজন মৌলভীবাজারের কুলাউড়া থেকে। এটিএম আজহার ইন্টারমিডিয়েট পড়েছেন রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে। অপরদিকে ডা. শফিকুর রহমান ইন্টারমিডিয়েট সম্পন্ন করেছেন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে।
দুজনের কেউই ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হননি অথচ জাতীয় রাজনীতিতে অনেক কেন্দ্রীয় সভাপতির চাইতেও বেশি প্রাসঙ্গিক এখন। এটিএম আজহার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অবিভক্ত ঢাকা মহানগর শিবিরের সভাপতি ছিলেন। অন্যদিকে, ডা. শফিক সাহেব ছিলেন সিলেট শহর শিবিরের সভাপতি। বৃহত্তর অঙ্গন জামায়াতে ইসলামীতেও দুজন নিজ নিজ ছাত্র আন্দোলনের শাখাকেই কাজের জন্য বেছে নেন।
এটিএম আজহার অবিভক্ত ঢাকা মহানগরী জামায়াতের আমীর ছিলেন দীর্ঘদিন। ঢাকা সিটি মেয়র নির্বাচনও করেছিলেন। তাঁর পূর্বে মহানগরী আমীর ছিলেন তিনজন শহীদ। মহানগরীতে আজহার সাহেবের পর আমীর হয়েছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। ডা. শফিক সিলেট মহানগরী জামায়াতের আমীর ছিলেন দীর্ঘদিন। সিলেট–১ (সদর) আসন থেকে দুইবার নির্বাচন করেছিলেন। মহানগরীতে তাঁর সেক্রেটারি ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আজহার সাহেব বয়সের মতো রাজনীতিতেও শফিক সাহেবের বয়োজ্যেষ্ঠ। তিনি যখন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, ডাক্তার সাহেব তখন সিলেট সিটি আমীর। তিনি যখন জাতীয় নেতা, ডাক্তার সাহেব তখনও আঞ্চলিক নেতা। শফিক সাহেব কেন্দ্রে আসার পর তাঁকে খালেদা জিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে গিয়েছিলেন আজহার সাহেবই। চৌদ্দ বছর কারাভোগ করে বেরিয়ে আজহার সাহেব দেখলেন– তাঁর একসময়ের অধস্তন এখন নেতা, আমীর। সঙ্গে সঙ্গে তাঁর আনুগত্য মেনে নিলেন। এই ইন্টার্নাল বিউটি আপনি আর কোন রাজনৈতিক দলে দেখাতে পারবেন?
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com