1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

জামালপুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় এর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পর্যায়ে
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল  খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জানাগেছে,উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে ইসলামপুর মিনি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের বালক  ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জামালপুর ২, ইসলামপুর আসন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সুলতান মাহমুদ বাবু। ফাইনাল খেলা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন, উপজেলা বিএনপি সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, মহিলা দল  সিনিঃ সহ-সভাপতি নাসিদা সাফিস  বিনতি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। খেলায় পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক বিভাগ, সিরাজাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় কে ২-১ গোলে পরাজিত করে। অপরদিকে  গোয়ালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের  ৪-১ গোলে পরাজিত করে হাড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা বিভাগ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়  ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com