জামালপুর জেলার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি,ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে ঘিরে
ডেঙ্গু প্রতিরোধে সচেতনা মূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জানাগেছে, এ লক্ষ্যে ইসলামপুর ৫০ শয্যা বিশিষ্ট্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে শনিবার একটি র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের। তিনি সভায় নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আশা ব্যক্ত করেন। এবং জমে থাকা পানি অপসারণ, মশার প্রজনন স্থল ধ্বংস
ও জন সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। র্যালি শেষে আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার লোক এতে অংশগ্রহণ করেন। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব দেন।