জামালপুরের ইসলামপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটি মন্দির প্রাঙ্গণে ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার সন্ধ্যায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী কার্তিক চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র সেন, কোষাধ্যক্ষ স্বপন দত্ত, সাংগঠনিক সম্পাদক রতন দত্ত ও আগত অতিথিদের মাল্য দ্বারা বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের ছিল হরিনাম কীর্তন,ভজন গীত এবং বৃন্দাবন লীলা রস মাধুরী। পরিবেশনায় ছিলেন বৃন্দাবন থেকে আগত শ্রী দাদ মাধবেন্দ দাস ব্রহ্মচারী ও শ্রীধাম বৃন্দবন অনন্ত দেব দাস ব্রহ্মচারী। এ সময় অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন, কীর্তন রাত ৮টা পর্যন্ত চলে। শেষে মন্দির কমিটির পক্ষ হতে ভক্তদের জন্য মহাপ্রসাদ এর ব্যবস্থা করা হয়।