1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান গঙ্গাচড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিলের মামলায় গ্রেফতার ৩

জামালপুরের ছোনটিয়া বাজার পোস্ট অফিসের বেহাল দশা

শাহ আলম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৬৬৭ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলা দিগপাইত ইউনিয়নের ভুমি অফিসের পরিত্যক্ত ঘরের বারান্দার একটি রুমে দীর্ঘদিন যাবত পোস্ট অফিসের কার্যক্রম চলছে। সচেতন মহল বলছে, ডিজিটাল এই যুগে পোস্ট অফিসের প্রয়োজনীয়তা কি ফুরিয়ে গেছে? এখনো কিন্তু ঠিকানা লিখতে গেলে পোস্ট অফিসের নাম লিখতে হয়। যদি সত্যিই পোস্ট অফিসের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়ে থাকে? তাহলে সরকারের উচিত পোস্ট অফিসের কার্যক্রম বিলুপ্ত করা। কারণ – সরকারের অনেক টাকাই গচ্চা যাচ্ছে।
আর যদি এখনো পোস্ট অফিসের প্রয়োজনীয়তা থেকে থাকে, তাহলে কর্তৃপক্ষের উচিত পোস্ট অফিস গুলো দ্রুত সংস্কার করা এবং পোস্ট অফিসের কার্যক্রমকে গতিশীল করা। যাই হোক যেটা বলতে ছিলাম, দিগপাইত ইউনিয়ন পোস্ট অফিস’র বর্তমান অফিস রুমে অফিসিয়াল কার্যক্রম চালানোটা একটু কঠিনই হয়ে পড়েছে। এ বিষয়ে পোস্ট মাষ্টার সবুজ মিয়ার কাছ থেকে জানা যায়, অফিস রুমের চালা দিয়ে পানি পড়ে। মাঝে মাঝে দরজার সামনে মলত্যাগ করে রাখে। বসার চেয়ার ও টেবিলের অবস্থাও খারাপ।
নতুন আসবাবপত্র আনলেও এই রুমের নিরাপত্তা নেই। এক কথায় এই রুমে তার অফিসিয়াল কার্যক্রম চালানোটা খুবই কঠিন হয়ে পড়েছে। তাই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট জোর দাবী জানিয়ে বলেন, সামনে বর্ষা মৌসুম আসছে তাই দ্রুত অফিস রুমটি সংস্কার ও নতুন আসবাবপত্র চাই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে, পোস্ট মাষ্টারের দাবীর সঙ্গে কন্ঠ মিলিয়ে সচেতন মহলও অফিস রুমটি দ্রুত সংস্কার ও নতুন আসবাবপত্র দেয়ার জোর দাবী জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com