1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

জামালপুরে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪১১ বার পড়া হয়েছে

জামালপুরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শহরের কাচারী পাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে শাহ আলম বুদু লিখিত বক্তব্যে বলেন, বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩৩ শতাংশ কৃষি জমি দখলকে কেন্দ্র করে আমার ভাই আলী হোসেন, জহির, মোফাজ্জল, বাক্কার, সোনা মিয়া, কাইয়ুমসহ ২০-২৫ জনের সঙ্গবদ্ধ দল র্দীঘদিন দরে বিভিন্ন ভাবে ক্ষতি ও আমার ওপর আক্রমনের পরিকল্পনা করে আসছে। গত ১১ নভেম্বর আমার ৩৩ শতাংশ আখ ক্ষেতে আক্রমন করে এবং আখ কেটে নিয়ে যার। পরে ঘটনার পরদিন ৪ নভেম্বর থানায় মামলা দায়ের করি। ১ ডিসেম্বর আবার আমার জমি থেকে ধান, মরিচ, আখ কেটে নিলে আমি থানায় আরো একটি মামলা দায়ের করি। আমি প্রতিবাদ করতে গেলে আলী হোসেনের গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। তিনি আলী হোসেন ও তার গ্রুপের সদস্যদের থেকে রক্ষা ও প্রাপ্ত জমি বুঝে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারে অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com