1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

জামালপুরে সিমান্তবর্তী এলাকায় ভারতীয় ১১০বোতল মদসহ একজনকে আটক

মোঃ খোরশেদ আলম বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ডিবি পুলিশ। ডিবি-২ এর ওসি রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারতীয় মদ চোরাচালান করে আসছিল বলে জানা গেছে।
ওসি রুহুল আমিন তালুকদার জানান, “মাদক সমাজ ও যুবসমাজ ধ্বংসের অন্যতম কারণ। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযানের মাধ্যমে দেওয়ানগঞ্জসহ আশপাশের এলাকাগুলোর মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com