1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

জামাল পুর জেলা বি এন পির ত্রি-বার্ষিক সম্মেলন চলছে

মোঃ নজরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

অদ্য শনিবার জামালপুর জেলা বিএনপির ত্রি বার্ষিক  সম্মেলেনের  অনুষ্ঠান সুন্দর এবং মনোমুগ্ধকর ভাবে চলছে।সকাল ৮.০০ বাজতে না বাজতেই অনুষ্ঠান স্হান কানায় কানায় পূর্ন এমনকি আশে পাশে সকল স্হানেই শুধু বি এন পি পাগল নেতাকর্মী ও  ভক্ত।একেক উপজেলা থেকে একেক রকম গেঞ্জি, টুপি পরে সবাই তারেক জিয়া,খালেদা জিয়া শহীদ জিয়ার নামে নানান স্লোগান দিয়ে অনুষ্ঠানে আসছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি)  উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুভ উদ্বোধন করবেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সম্মানিত সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাবেক  মন্ত্রী। সভাপতিত্ব করিবেন জনাব ফরিদুল কবির তালুকদার শামীম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব এমরান সালে প্রিন্স,যুগ্ম মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব মোঃ শরিফুল আলম সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব আবু ওয়াহাব  আকন্দ,সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব এ এস এম আব্দুল হালিম, মাননীয় চেয়ারপার্সন উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য। জনাব আব্দুল কাইয়ুম,মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর  সম্মানিত সদস্য। জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক, বিএনপি’ জাতীয় নির্বাহী কমিটি। জনাব নিলুফার চৌধুরী মনি সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব সুলতান মাহমুদ বাবু, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব শামসুজ্জামান মেহেদী,সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। আরো জেলাও উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় সকল আমন্ত্রিত  অতিথি উপস্হিত হয়েছে।এই সম্মেলনকে ঘিরে জামালপুর শহরে এক আনন্দ ও চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার মুখে মুখে একই কথাঅদ্য সম্মেলনের মাধ্যমে জনগনকে এমন একটা কমিটি  ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান  উপহার দিবেন যাদের দিয়ে দল সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে চলবে।অদ্য সম্মেলন শুরুর পূর্বে  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।এই রিপোর্ট লেখা পর্যন্ত( সকাল১১.০০) সম্মেলনের মুল অনুষ্ঠান শুরু হয় নাই। ।সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com