1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Best Online Casino Australia beginner’s guide: navigating real money pokies and exciting games যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির এমপির গাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামি তমাল রিমান্ডে Fast withdrawal casino review: The safest options for instant payouts in the UK তিস্তার নদীর তাণ্ডবে নদীগর্ভে ৪০ মিটার ক্রসবাঁধ, আতঙ্কে ২০ হাজার মানুষ ‘জিয়াউর রহমান গড়েছেন এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল’—রফিকুল ইসলাম জামাল আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয় Neosurf Casinos Australia: Real money pokies and the benefits of fast withdrawals মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম হলেন মা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

‘জিয়াউর রহমান গড়েছেন এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল’—রফিকুল ইসলাম জামাল

মোঃ মাহিন খান
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১ নম্বর সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লেবুবুনিয়া বাজারে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।
রফিকুল ইসলাম জামাল বলেন, জিয়াউর রহমানের প্রতিপাদ্য ছিল—‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ।’ ১৯৭১ সালে যখন দেশ নেতৃত্বশূন্য ছিল, তখন জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। ১৯৭৫ সালে দেশ যখন একদলীয় শাসনব্যবস্থা, দুর্ভিক্ষ, অনাচার, অবিচার ও বিচারহীনতায় ভুগছিল, তখন আবারও শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের সামনে দাঁড়িয়েছিলেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান গড়েছেন এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়া আমাদের সংসদীয় গণতন্ত্র দিয়েছেন।’
খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, কীভাবে আপসহীন থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হয় এবং কীভাবে জীবনের বিনিময়ে মানুষের সেবা করতে হয়—খালেদা জিয়া তা শিখিয়েছেন।
তারেক রহমানের প্রসঙ্গে রফিকুল ইসলাম জামাল বলেন, দীর্ঘ ১৭ বছর পর তিনি বাংলাদেশের মাটিতে এসে বলেছেন, ‘I have a plan, we have a plan’। তার সেই পরিকল্পনা একটি সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা।
তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে দেশের বিভিন্ন বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ব্যাপক কাজের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে রফিকুল ইসলাম জামাল বলেন, বাংলাদেশের ব্যাংকগুলো অর্থসংকট ও ঋণে জর্জরিত। তিনি দাবি করেন, ‘৮৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে’ দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া হয়েছে।
এ সময় শেখ হাসিনা ও তারেক রহমানের জীবনযাপন ও খাবারের ব্যয়ের তুলনা তুলে ধরে রফিকুল ইসলাম জামাল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনার এক বেলার খাবারের দাম ছিল ১ হাজার টাকা, আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একবেলা খাবারের দাম ১২০ টাকা।’ তিনি আরও বলেন, তারেক রহমান বেতনের ১০ শতাংশ দিয়ে দেন এবং সরকারি গাড়ি ব্যবহার করেন না।
এসব উদাহরণ তুলে ধরে রফিকুল ইসলাম জামাল বলেন, ‘এ থেকেই বোঝা যায়, তিনি নিজের জন্য নয়, বরং দেশ ও দেশের জনগণের জন্য রাজনীতি করতে এসেছেন।’
মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। তারা নিজেদের সন্তানদের জন্য বাড়িঘর তৈরি করে যাননি বলেও মন্তব্য করেন তিনি।
সভায় প্রধান বক্তা ছিলেন ১ নম্বর সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী রতন দেবনাথ, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য হেমায়েত হোসেন নুরু, রাজাপুর উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য নাসিমা বেগম এবং রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন।
সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন।
মোঃ মাহিন খান
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com