1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান টেকনাফে বিশেষ অভিযানে ২২ আসামী গ্রেফতার জামালপুরে জামিন নিতে এসে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আ’লীগের ১০ নেতাকর্মী কারাগারে কুমিল্লার হোমনায় গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা: ধর্ষণকারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা

শহিদুল ইসলাম,জীবননগর(চুয়াডাঙ্গা):-১৯-০৪-২৬
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে
ঘুমন্ত অবস্থায় কুপিয়ে  ববিতা খাতুন(২৭) নামের এক গৃহবধুকে হত্যার ঘটনায়
একই গ্রামের প্রবাসী যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।নিহত গৃহবধু ডুমুরিয়া
দক্ষিণপাড়া গ্রামের  কৃষক সানোয়ার হোসেনের মেয়ে।এ হত্যাকান্ড ঘিরে এলাকায়
রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যু নিয়ে গ্রামবাসীর মধ্যে নানা গুঞ্জন শোনা
যাচ্ছে।

ঘটনার সাথে জড়িত যুবক রাজন হোসেন(৩৫) একই গ্রামের ইউনুস আলীর ছেলে।রাজন
হোসেন দুই মাস আগে সৌদি থেকে দেশে ফিরে আসেন।ঘটনার পর পরই রাজন হোসেন
আত্মগোপনে চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত ববিতা খাতুন ছিলেন,একাধিক বিবাহিতা নারী
এবং দুই সন্তানের জননী।বর্তমানে স্বামী পরিত্যক্তা হওয়ায় তিনি পিতামাতার
বাড়ীতেই থাকতেন। স্বামী পরিত্যক্তা ববিতা খাতুন প্রতিদিনের মত শুক্রবার
রাত সাড়ে ১০ টার দিকে খাওয়া-দাওয়া করে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।এদিকে
শনিবার(১৮এপ্রিল)গভীর রাতে তার নিজ ঘরে ববিতা খাতুনের আর্তচিৎকার শুনে
পেয়ে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থা দেখে হতবাক হয়ে
পড়েন।এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে
যায়।হাসপাতালে গৃহবধু ববিতা খাতুন পুলিশের নিকট জবানবন্দী দেন যে,তাকে
রাজন এলোপাতাড়ী ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে পালিয়ে যায়।এ সময় রাজন
হোসেনকে সে একটি লাথিও মারে বলে জবানবন্দীতে জানা যায়।

জীবননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
একই দিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। সেখানে সুরতহাল ও ময়না তদন্ত
শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক লাশটি পরিবারের নিকট
হস্তান্তর করেন।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের ধারণা,তাকে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪ টার মধ্যে
অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে পিতার বাড়িতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র
দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ধারণা করা হচ্ছে,তার সাথে
প্রবাস ফেরত রাজন হোসেনের অনৈতিক সম্পর্কের জের ধরে ঘটনাটি ঘটতে পারে।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিন্টু রহমান ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান,কারা এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে প্রবাস
ফেরত রাজন হোসেনের বিরুদ্ধে থানায় নিহত ববিতার মামা আনোয়ার হোসেন বাদী
হয়ে থানায় একটি মামলা দিয়েছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনা শোনা মাত্রই পুলিশ
ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌছে ঘটনার ব্যাপারে খোঁজখবর নেয়।এ ঘটনায় নিহতের
মামা বাদী হয়ে থানায সদ্য প্রবাস ফেরত যুবক রাজন হোসেনের বিরুদ্ধে মামলা
দিয়েছেন। অভিযুক্ত রাজন হোসেনকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত
রয়েছে।খুব শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব বলে আশা করা হচ্ছে।###
শহিদুল ইসলাম

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com