1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

জুলাই আগষ্টের জখম -মহসিন আলম মুহিন

মহসিন আলম মুহিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে
শরীরে জখম, চোখে জখম
ক্ষত বিক্ষত সারা তনু-মন,
কেমনে বুঝাবো দুঃখ বেদনা-
অশ্রু জলে ভাসে দু’নয়ন।।
কত সোনা মুখ-মাটির কবরে
কত চাঁদ মুখ উঠলো চিতায়,
শহীদ আবুসাঈদ, শহীদ হাফেজ সিয়াম-
শহীদ মুগ্ধ সহ-শহীদ বোনেরা ঘুমায়।।
হাজারো শহীদ রক্ত দিলো অকাতরে
হটাতে একরোখা খুনী স্বৈরাচার,
ছাত্র জনতার খুনে লাল হয়ে-
এলো, নতুন স্বাধীনতার সমাচার।।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই
শহীদ হলো যে কতো শিহাব,
এই বেদনা কারে কেমনে বুঝাই-
হবে না পূরণ তাদের অভাব।।
বুলেটের আঘাত খেয়ে খেয়ে-
অজানা আশঙ্কায় কাটছে দিন,
হাসপাতালের বেডে জখম অনেকে-
কারো কারো বাঁচার আশাটা ক্ষীণ।।
দুইহাজার চব্বিশ সালের বাংলার ছবি
যাবে না কখনও মুছেফেলা,
“জুলাই-আগষ্টের”-শোকের স্মৃতি-
সবাইকে বুকে লয়ে, শপথ করে,
আগামী দিনের হোক পথচলা।।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com