1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন

রাইহান উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৪৮৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় পেমারচর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ঈদুল আযহার পূর্ববর্তী রাতে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝড়ের কবলে অনুষ্ঠানের স্টেজ ও মাইক, সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্হ হলে অনুষ্ঠানটি বাতিল হওয়ার শম্কা জাগে। তবে আযোজকদের অক্লান্ত প্ররিশ্রমে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। রাকিব হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রেমারচরসহ পার্শবর্তী কাজিরচর, বৈরাগীরচর, চরআলগীর প্রায় অর্ধশত প্রতিযোগী কুরআন তেলাওয়াত, হামদ/নাত, দোয়া,কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। মাও: জসিম উদ্দিনের সভাপতিত্বে আব্দুল কাদির সবুজের উদ্বোধনের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন সাহেব। তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে রফিকুল ইসলাম, জাকির হোসেন, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেমারচর জামে মাসজিদের ইমাম মাও: রফিকুল ইসলাম, চরআলগী থেকে মুজাহিদুল ইসলাম জিহাদ ও উক্ত অনুষ্ঠানের সভাপতি মাও: জসিম উদ্দিন প্রতিযোগীতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনটি বিভাগে একে একে সকল প্রতিযোগীর অংশগ্রহণ শেষে রাইহান উদ্দিনের সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যার কার্যক্রম। টঙ্গীর তুরাগ শিল্পিগোষ্ঠী থেকে আরিফুল হাসান জাহিদ ও কিশোরগঞ্জ ধুমকেতু শিল্পিগোষ্ঠীর তারিক হাসান সিয়াম ইসলামী সংগীত, আবৃত্তি, অভিনয় ও প্যরোডি গানের মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে তুলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও সভাপতির বক্তব্য শেষে প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com