1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা

​মোঃ আব্দুস ছালাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে এ বিয়ে বন্ধ করা হয়। একই সাথে আইন অমান্য করায় কনের পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং মেয়ের বয়স  পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। ​গতকাল ১৭ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় এই অভিযান পরিচালিত হয়।
​আদালত সূত্র জানায়, উপজেলার মনিয়ারি ইউনিয়নের গুলিয়া গ্রামের মোঃ আব্দুল ওহাবের ১৬  বছর বয়সী কনে মোছাঃ ছামিয়া আক্তারের বিয়ের আয়োজন চলছিল ভরতেঁতুলিয়া গ্রামে। গোপন সূত্রে বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
​অভিযানকালে বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় কনের পিতা মোঃ আব্দুল ওহাবকে ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া কনের প্রাপ্তবয়স হওয়ার আগে কোনোভাবেই বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়।
​মোবাইল কোর্ট পরিচালনার সময় ইউএনও’র সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল।
​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের শারীরিক ও মানসিক বিকাশের অন্তরায় এবং দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। আমরা বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি।
আত্রাই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। সচেতন নাগরিক হিসেবে এ বিষয়ে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। ​প্রশাসনের এমন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com