1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম

এস এম নয়ন 
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম দায়িত্ব গ্রহণের পর থেকেই জনবান্ধব প্রশাসন, দ্রুত সেবাদান, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি সম্পদের সুরক্ষা এবং মানবিক প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিমত।

স্থানীয়দের ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বমুহূর্তে তিনি গৌরনদীতে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনকালীন সময়ে প্রশাসনিক নিরপেক্ষতা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দেন। তাঁর নেতৃত্বে নির্বাচনকালীন সময়ে প্রশাসনের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় বলে স্থানীয়রা মনে করেন।

বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গৌরনদী পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন। দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একযোগে পালন করেও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রেখেছেন বলে বিভিন্ন মহলের অভিমত।

স্থানীয়দের দাবি, সাধারণ মানুষ যেকোনো সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে তিনি মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। সেবাপ্রত্যাশীদের অযথা হয়রানি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করছেন তিনি।

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নেও তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন স্থানীয়রা। তাদের মতে, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, সার, বীজ ও অন্যান্য কৃষি সহায়তা, মৎস্যজীবীদের জন্য খাদ্যশস্য বিতরণ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সরকারি সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণসহ সরকারের বিভিন্ন কর্মসূচি তিনি মাঠপর্যায়ে সরেজমিন যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

এছাড়া টিআর, কাবিখা, কাবিটা এবং অন্যান্য সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানান।

অনেকের মতে, তাঁর দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ডে ইতিবাচক গতি এসেছে। কৃষি অফিস, ভূমি অফিস, সমাজসেবা অফিস, সমবায় অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং জনসেবামুখী কার্যক্রম আরও সক্রিয় হয়েছে বলে সেবাগ্রহীতাদের একটি অংশের অভিমত।

অপরাধ নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন বলেও স্থানীয়দের অভিমত। সরকারি জমি উদ্ধার, ভূমি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধ এবং সরকারি সম্পদ দখলমুক্ত রাখতে নিয়মিত প্রশাসনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি নলচিড়া ইউনিয়নের গরঙ্গল-বোরাদী মৌজায় উদ্ধারকৃত প্রায় ১৫ একর নদীসংলগ্ন সরকারি জমিতে ইকোপার্ক নির্মাণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের অংশ হিসেবে প্রায় ২০০টি শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে এবং প্রশাসনের উদ্যোগে সেখানে প্রবেশপথ নির্মাণের কাজও এগিয়ে চলছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে গৌরনদীতে একটি আধুনিক পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র গড়ে উঠবে।

জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। প্রশাসনের আয়োজনে বিভিন্ন জাতীয় দিবসে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। স্থানীয়দের মতে, দল-মত নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করার এই উদ্যোগ সম্প্রীতি ও অংশগ্রহণমূলক প্রশাসনের একটি ইতিবাচক উদাহরণ।

পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সরকারি সম্পদ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগও স্থানীয়দের নজর কেড়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মসূচিতে ইউএনও মো. ইব্রাহীমের সরাসরি উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় তাঁকে একজন সহজপ্রাপ্য প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি দিয়েছে বলে অনেকেই মন্তব্য করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জনসেবা, উন্নয়ন, সুশাসন, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের আস্থা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রেই মো. ইব্রাহীম দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করছেন বলে তারা মনে করেন।

তাদের প্রত্যাশা, জনমুখী প্রশাসন, উন্নয়ন কার্যক্রমের গতি এবং স্বচ্ছতা-জবাবদিহিতার এই ধারা অব্যাহত থাকলে গৌরনদী উপজেলা আরও আধুনিক, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব প্রশাসনিক মডেল হিসেবে গড়ে উঠবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com