1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু

আফছার আলী খান
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দিনাজপুরে চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসা পড়ুয়া শিশুর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি  ১৮ জুলাই শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নে বানিয়াকুড়া টু বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙডুবে কাঁদো নামক স্থানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বেলতলী বাজারের মাইক ব্যবসায়ী মহসনি আলী বুলুর ছেলে, আব্দুলপুর বানষিগী মাদ্রাসার হাফেজ শাখার ছাত্র মোঃ তাছলিম উদ্দনি (১২) বাড়ী পাশ্ববর্তী সুখীপীর বাজারের ঔষধ কিনে বাড়ী ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে চট্টগ্রাম থেকে বানিয়াকুড়া বাজারের দিকে যাওয়া সিমেন্ট ভর্তি একটা ট্রাকের হর্ণ শুনে রাস্তার পাশে দাঁড়ায়। ট্রাকের চালক ডান দিকে বাঁশের কারণে বামে ট্রাক চাপিয়ে দিয়ে ওই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক আছে। মরদেহ সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটা অপমৃত্যু মামলা দায়রে করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com