1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

ঝড়ে নারকেল গাছ ভেঙে স্কুলে, আহত একাধিক শিক্ষার্থী

মোঃ শফিকুল ইসলাম সাকিল
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আজ সকাল ১০টার দিকে চলমান পরীক্ষার সময় একটি নারকেল গাছ ভেঙে স্কুল ভবনের ওপর পড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ো আবহাওয়ার কারণে হঠাৎ করে গাছটি ভেঙে শ্রেণীকক্ষের ওপর আছড়ে পড়ে। এতে শ্রেণীকক্ষ দুমড়ে-মুচড়ে যায় এবং সেখানে অবস্থানরত বেশ কয়েকজন শিশু আহত হয়।আহতদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয় এবং শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছেন।
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com