1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

মোঃকবির হোসেন  
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (০২ জানুয়ারি ২০২৬) বিকেলে ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিসে  ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ মো.ছাদিক মিয়ার সভাপতিত্বে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল  ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো.কোরবান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহবতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো.লুৎফর রহমান, সহবতপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.আযাদ সিদ্দিকী।
এছাড়াও আরও বক্তব্য দেন বেকড়া ইউনিয়ন যুব  জামায়াতের সেক্রেটারি মো.আবু দাউদ,সাংগঠনিক সম্পাদক মো.সিরাজুল ইসলামসহ  অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা আরো  বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ সময় ইউনিয়নের সকল যুব দায়িত্বশীল ও যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com