গত ২৪ ঘণ্টায় টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানার পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জন আসামীকে গ্রেফতার করেছে।কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে এসআই হেলাল উদ্দিন, এসআই আব্দুস ছালাম (১), এসআই আব্দুস ছালাম (২), এসআই হাসান মিয়া, এসআই সনজিব কান্তি নাথ, এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমান, এএসআই মোঃ আলা উদ্দিন, এএসআই মোঃ শাহ আলম, এএসআই জাহিদ হোসেন, এএসআই শাহাদাত হোসেন, এএসআই কামরুল আরেফিন চৌধুরী, এএসআই ইব্রাহিম খলিল ও এএসআই আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।পুলিশ জানায়, অভিযানে ৩টি জিআর সাজা পরোয়ানার পলাতক আসামী, ১টি সিআর সাজা পরোয়ানার পলাতক আসামী (৬ মাসের সশ্রম কারাদণ্ড, ২০০০ টাকা জরিমানা ও ৫০০০ টাকা ক্ষতিপূরণসহ), ১৩টি জিআর পরোয়ানা এবং ৪টি সিআর পরোয়ানার পলাতক আসামীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং নিয়মিত মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।