1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)-এর আহ্বায়ক কমিটি গঠন, অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
টেকনাফে কর্মরত সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশের লক্ষ্যে “টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)” এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহল, সুধীজন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ঘোষিত কমিটিতে প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিক (মামা) মমতাজুল ইসলাম (মনু) আহ্বায়ক হিসেবে দায়িত্ব লাভ করেছেন। দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং নেতৃত্বগুণের কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিয় জসিম উদ্দিন (টিপু) এবং সৈয়দুল আমিন চৌধুরী (প্রিম)। তারা দু’জনই টেকনাফে সাংবাদিকতার অঙ্গনে পরিচিত মুখ এবং পেশাদারিত্বের মাধ্যমে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তারা সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। অনেকেই মনে করছেন, এই কমিটি টেকনাফে সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করবে এবং পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, নতুন নেতৃত্বের মাধ্যমে টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস) সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরে টেকনাফের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এছাড়াও এই কমিটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত নৈতিকতা বজায় রাখা এবং অপসাংবাদিকতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সাংবাদিক সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদানেও তারা ভূমিকা রাখবে।সর্বোপরি, নবগঠিত আহ্বায়ক কমিটির সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন টেকনাফবাসী। সকলের প্রত্যাশা—এই কমিটি তাদের মেধা, অভিজ্ঞতা ও সততার মাধ্যমে টেকনাফের সাংবাদিকতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com