1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন : আড়াই লাখ টাকা জরিমানানওশাদ আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ‘এম স্টার ব্রিকস’ ও ‘ডি জে বি ব্রিকস’ নামের দুটি ইটভাটা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী: এম স্টার ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডি জে বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর ভেকু (এক্সেভেটর) দিয়ে ইটভাটা দুটির চুল্লি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির জানান, অবৈধ ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি। উচ্চ আদালতের নির্দেশনা ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

era Prodhan
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
  ঠাকুরগাঁও সদর উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ‘এম স্টার ব্রিকস’ ও ‘ডি জে বি ব্রিকস’ নামের দুটি ইটভাটা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী: এম স্টার ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডি জে বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পর ভেকু (এক্সেভেটর) দিয়ে ইটভাটা দুটির চুল্লি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির জানান, অবৈধ ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি। উচ্চ আদালতের নির্দেশনা ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com