1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ঠাকুরগাঁও পীরগঞ্জে গরুর মাংসের হোটেল দুপুরের খাওয়া খেয়ে অসুস্থ ৩

নওশাদ আলী জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
সরকারি নিয়ম নীতি ভঙ্গ করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের অস্বাস্থ্যকর পরিবেশে যত্র-তত্র গড়ে উঠেছে গরুর মাংসের হোটেল। এসব হোটেলের অস্বাস্থ্যকর পবিবেশে রান্না করা নিম্ন মানের মাংস- ভাত খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে অনেকে।
এ ঘটনায় পীরগঞ্জ পৌর শহরের সিনেমাহল এলাকার সুরমা গরুমাংস হোটেলে মাংস-ভাত খেয়ে (এস.বি.এসি) সাউথ বাংলা ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা অসুস্থ হয়। পরে তাদের ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নেট দুনিয়ায় ভায়রাল হয়েছে।
পীরগঞ্জ সাউথ বাংলা ব্যাংকের অফিস সহকারি আজাদ জানায়, শনিবার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের সিনেমাহল এলাকার সুরমা গরুমাংস হোটেলের মাংস-ভাত খেয়ে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিন বগলগাড়ী গ্রামের সিরাজুলের ছেলে পীরগঞ্জ সাউথ বাংলা ব্যাংকের ক্যাসিয়ার গোলাম রব্বানী(৩৬). পীরগঞ্জ পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার সফিকের ছেলে অফিস সহকারি নয়ন সাদিক স্বপন (২৭) ও দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার হাট মাধবপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে ব্যাংকের গানম্যান রুবেল আলী গুরুত্বর অসুস্থ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশের সহয়ায়তায় তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ সাউথ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলে, হাসপাতালের ডাক্তার বলেছেন তাদের ফুড পজনীন হওয়ার কারণে তারা বমি করতে করতে শারীরিক ভারসাম্য হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা সবাই ভাল আছেন। তবে এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন বলেন, এসমস্ত হোটেলের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com