1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে

ডোমারে এক ব্যক্তির লাশ উদ্ধার

আবরার হোসেন আলভী নীলফামারী
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২৭ই ডিসেম্বর রবিবার  সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম আবু সাঈদ হোসেন পিতার নাম আনোয়ার হোসেন বয়স আনুমানিক ৩২ বছর বাড়ী পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বুদুলির পারে ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সামনে কাটা বৈদ্যুতিক তার দেখে মনে হয়েছে যে উপরের তার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে মারা যেতে পারে।
পুলিশ জানায়, মরদেহের শরীরে চোখে এবং হাতে পায়ে  আঘাতের চিহ্ন রয়েছে।  মৃত্যুর সঠিক কারণ জানতে রংপুর থেকে সিআইডি টিম রওনা হয়েছে  মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com