1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট শেখ হাসিনা দেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ভারত সেটি করতেও দিয়েছে শিক্ষার্থীদের শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে : মাহ্দী আমিন বিএনপি মহাসচিব পদে আলোচনায় রুহুল কবির রিজভী মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী ইংরেজি ও গণিত বিষয়ের কারণে ফেলের হার বাড়িয়ে দেয়: ঢাকা বোর্ডের চেয়ারম্যান মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল রাশিয়াকে আরও ৫০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি জুলাই গণঅভ্যুত্থান: কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ, ওবায়দুল কাদেরকে আরাফাত সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশি: ১৩ জনই নওগাঁর ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা এসএনসিসি’তে রদবদল

ঢাকার নবাবগঞ্জে মাটি-খেকো ফেরদৌস কারাগারে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪১৯ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নে কৃষি ফসলি জমির মাটি বিক্রির অপরাধে কথিত মাটিখেকো ফেরদৌস ফকিরকে আটক করে সাজা দিয়েছেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আ. হালিম এবং ওসি মো. সিরাজুল ইসলাম শেখ ফেরদৌস ফকিরকে আটক করে।

আটক-কৃত ফেরদৌস নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামের গেদু ফকিরের ছেলে।

উপজেলা ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটককৃত ফেরদৌস প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৃষি ফসলি জমির মাটি ও টপসয়েল বিক্রি করার অপরাধে তাকে আটক করা হয়। পরে তাকে কৃষি জমির মাটি বিক্রি করার অপরাধে সাজা দিয়ে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, কৃষি ফসলি জমির মাটি বিক্রি করা যাবে না। মাটি বিক্রি বন্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com