1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন কারাগারে

বুখারী মল্রিক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১২৫০ বার পড়া হয়েছে
২ হাজার ৯৭৬ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠিয়েছে মহানগর দায়রা জজ আদালত। মঙ্গলবার(৫ মার্চ) জামিন চাইতে আদালতে গেলে বিচারক আস সামস জগলুল হোসেন আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি বলেন, ফরিদপুরের আরিফুর রহমান দোলন আজ আদালতে এসেছিলেন। জামিন চেয়ে আবেদন করেছিলেন। পরে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। সেইসঙ্গে এই মামলার প্রধান আসামি  বরকত রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে গ্রহণের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন।
আদালতে দোলনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক।
এ বিষয়ে খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস ও এই মামলার আসামি অ্যাডভোকেট সত্যজিৎ মুখার্জী বলেন, এই মামলায় যখন চার্জশীট হয় তখনই তিনি হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। হাইকোর্টে নির্দেশ ছিলো বিচারিক আদালতে হাজির হওয়ার জন্য। তাই আরিফুর রহমান দোলন যথাসময়ে হাজির হয়েছেন। তখন আদালত শুনানি নিয়ে তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। মহানগর দায়রা জজ আস সামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। মামলাটি ছিল ২৯৭৬ কোটি টাকা মানি লন্ডারিংয়ের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com