‘ঢাকা-রংপুর লংমার্চে ‘মানবপ্রাচীর’ গড়বে জামায়াত’

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্যের। লংমার্চ কর্মসূচিতে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর জিলা স্কুল পর্যন্ত মানবপ্রাচীর গড়ে তোলার পরিকল্পনা করেছে দলটি।

ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধাসহ বেশ কয়েকটি স্থানে পথসভা করা হবে।এরই মধ্যে জেলা, মহানগরী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। অঞ্চলভিত্তিক সভাও করেছে জামায়াতে ইসলামী, যেখানে কেন্দ্রীয় নেতারা নানা দিকনির্দেশনা দিয়েছেন। সবশেষ গত মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে সংশ্লিষ্ট শাখার নেতাদের নিয়ে বৈঠক করেছে দলটি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, লংমার্চের দিন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর জিলা স্কুল পর্যন্ত মানবপ্রাচীর গড়ে তোলা হবে। সেখানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। আমরা সব শাখায় খবর নিয়ে দেখেছি, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর জিলা স্কুল পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাবে। দৃশ্যমান সব জায়গায় আমাদের নেতাকর্মীরা দাবিসংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে অবস্থান করবেন। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, মোড় এমন কোনো জায়গা বাদ থাকবে না, যেখানে লংমার্চের সমর্থনে লোক থাকবে না।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা আশা করছি আগের লংমার্চের চেয়ে বেশি লোক সমাগম হবে। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করতেই আমরা মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে।

নেতারা বলছেন, এবারের লংমার্চের রুট, অর্থাৎ ঢাকা থেকে রংপুর অঞ্চলে জামায়াতের জনসমর্থন তুলনামূলক বেশি। সেই জনসমর্থন কাজে লাগাতে চায় দলটি। যেহেতু আপাতত সরকারকে বেকায়াদ ফেলার অর্থাৎ হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দেবে না। তাই জনগণের উপস্থিতি দিয়ে চাপ সৃষ্টি করতে চায় জামায়াত। নেতাদের ভাষ্য নিয়মতান্ত্রিকপন্থায় দাবি আদায় করবেন তারা।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে এ লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top