1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

তাদের নিয়ে হানিফ সংকেতের মিউজিক্যাল ড্রামা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

প্রত্যেকেই জাত অভিনেতা। মঞ্চ, নাটক, সিনেমা, বিজ্ঞাপন- সব ক্ষেত্রেই তাদের উপস্থিতি আলো ছড়ায়। তেমনই চার জ্যেষ্ঠ অভিনয়শিল্পী নিয়ে হানিফ সংকেত নির্মাণ করেছেন মিউজিক্যাল ড্রামা!

শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। চারজনকেই এই বিশেষ নাটিকায় দেখা যাবে অভিভাবকের ভূমিকায়। আর সেটি প্রচার হবে ঈদ ‘ইত্যাদি’তে।

ছোটবেলায় অভিভাবকরা সন্তানকে শিখিয়েছেন সত্য কথা বলতে, সৎ পথে চলতে- বড় হয়ে সেই সন্তান যদি ভিন্ন পথে চলে তাহলে কী হয়? এই বিষয় নিয়ে নির্মিত হয়েছে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামাটি। জানান হানিফ সংকেত।

এবারের ঈদ ‘ইত্যাদি’তে থাকছে আরও একটি মিউজিক্যাল ড্রামা। যেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিনকে। তাদের নাটিকায় দেখা যাবে স্বামী-স্ত্রীর মধ্যে ঈদ নিয়ে মতভেদ।

দরকারি দুটি সামাজিক বক্তব্য নিয়ে এবারের এই পর্ব দুটিও দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে জানান হানিফ সংকেত।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘ইত্যাদি’।(সূত্র;বাংলা ট্রিবিউন)

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com