1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

তারাগঞ্জে জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ; ফুয়েল কার্ডে মিলছে না কাঙ্খিত সেবা

মোঃ শহীদুল ইসলাম   
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
তেলের দাম বৃদ্ধি পেলেও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সাধারণ মানুষের ভোগান্তি কমেনি; বরং তা যেন আরও তীব্র আকার ধারণ করেছে। রবিবার (১৯ এপ্রিল) দিনভর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই তেল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, ফুয়েল কার্ড চালু থাকলেও বাস্তবে এর সুফল মিলছে না। কার্ড থাকা সত্ত্বেও নির্ধারিত লাইন না থাকা এবং পাম্পভেদে ভিন্ন আচরণ নিয়ে ক্ষোভ বাড়ছে। এ নিয়ে লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু কিছু ক্ষেত্রে হাতাহাতির ঘটনাও ঘটে। উদ্বেগজনক বিষয় হলো, প্রশাসনের উপস্থিতিতেও এসব অনিয়ম ও বিশৃঙ্খলা থামানো যাচ্ছে না।
সাধারণ ভোক্তাদের অভিযোগ, তেল বিতরণে স্বচ্ছতা ও নিয়ম-শৃঙ্খলার ঘাটতি রয়েছে। অনেকেই মনে করছেন, সঠিক তদারকি ও কার্যকর ব্যবস্থাপনা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতে করে দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব পড়ছে, বিশেষ করে যাদের জীবিকা পুরোপুরি যানবাহনের ওপর নির্ভরশীল।
এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, তেল সরবরাহের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ফুয়েল কার্ড ব্যবস্থাকে কার্যকর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায় জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com