1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে : মাহ্দী আমিন বিএনপি মহাসচিব পদে আলোচনায় রুহুল কবির রিজভী خطوات سهلة لتبدأ اللعب في كازينو 1xBet مصر: دليلك الشامل মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী ইংরেজি ও গণিত বিষয়ের কারণে ফেলের হার বাড়িয়ে দেয়: ঢাকা বোর্ডের চেয়ারম্যান মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল রাশিয়াকে আরও ৫০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি জুলাই গণঅভ্যুত্থান: কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ, ওবায়দুল কাদেরকে আরাফাত সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশি: ১৩ জনই নওগাঁর ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা এসএনসিসি’তে রদবদল

তারেক রহমান বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলার দাইয়েরপাড়া ও চাঁদপুর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান নিশ্চিত করতে হবে। শুধু প্রাইভেট পড়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে তাদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের দায়িত্ব শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেওয়া যেতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে শিশুদের মানসিক বিকাশ ও খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী অক্টোবর- নভেম্বর থেকে সারাদেশে একাধারে ফ্যামিলি কার্ড দেয়া হবে। তথ্য সংগ্রহকারী নিয়োগের পর কারও আবেদন করতে হবে না; ফ্যামিলি কার্ডই ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছর দেশের তেমন উন্নয়ন করা হয়নি। এ অঞ্চলের রাস্তাঘাট তৈরি করা হয়নি। বর্তমান সরকারকে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সড়কগুলোর কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com