1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পিতা মাতা হারিয়ে অসহায় দুই কন্যা সহায়তার আবেদন লোহাগাড়ার শাহাদাত হোসেন স্বাধীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত ‎সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটক হরিণ ;উদ্ধার পর বনেই অবমুক্ত ‎গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কেন্দুয়ায় ভোক্তা অধিকার আইনে ৫ দোকানীকে অর্থদণ্ড দলিল আটকে দেওয়ার নামে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল অনুষ্টিত মৌলভীবাজার পশ্চিম বাজারে পঁচা মাংস বিক্রি করার দায়ে, দোকান সিলগালা করেছেন। নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার

দর্শনা চেকপোস্টে গোপালগঞ্জ জেলা আ.লীগের সদস্য মুনির গ্রেপ্তার

‎আবদুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯৬৩ বার পড়া হয়েছে
‎চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশের সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও শিক্ষানবিশ আইনজীবী এস এম মুনিরকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। ‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দর্শনা-জয়নগর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে দর্শনা থানায় হস্তান্তর করে। ‎দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর দৈনিক দেশ বুলেটিনকে নিশ্চিত করে বলেন, আটক মুনির চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন বলে দাবি করেছেন। তবে তার বিরুদ্ধে একটি মারামারির মামলা চলমান রয়েছে। ‎তিনি বলেন, “মামলাটি রাজনৈতিক না। ব্যক্তিগত দ্বন্দ্বজনিত। এ ছাড়া তিনি আইনজীবী পেশার সঙ্গে জড়িত বলে জেনেছি। গ্রেপ্তারের ঘটনাটি জানিয়ে ইতোমধ্যে গোপালগঞ্জ জেলা পুলিশকে অবহিত করা হয়েছে। তাদের টিম এলে তাকে হস্তান্তর করা হবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com